Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৩১, ২৭ মে ২০২৬

আপডেট: ০৭:৩১, ২৭ মে ২০২৬

ওয়াশিংটনের ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

ওয়াশিংটনের ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ উৎপাদনকারী কারখানায় রাসায়নিক ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি গুরুতর হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিস্ফোরণের তীব্রতায় কারখানাটির ভেতরের বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) সকাল ৭টা ১৯ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি টেন ও সিবিএস নিউজ স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনাটি ঘটে নিপ্পন ডিনাওয়েভ প্যাকেজিং কোম্পানির কারখানায়। ঘটনার পর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এক বিবৃতি প্রকাশ করে জানায়, রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের ফলে কারখানার ভেতরে থাকা বহু মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। পাশাপাশি শিল্প স্থাপনাটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরপরই লংভিউ ফায়ার ডিপার্টমেন্ট উদ্ধার অভিযান শুরু করে। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনাস্থলে এখনও উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ চলছে। তবে হতাহতদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে আহত বা নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটি কারখানার অভ্যন্তরেই সীমাবদ্ধ ছিলো এবং আশপাশের আবাসিক এলাকায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লংভিউ ও ভ্যাংকুভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তবে কোন ধরনের রাসায়নিক ট্যাংকে বিস্ফোরণ ঘটেছে কিংবা সেখানে কী ধরনের কেমিক্যাল সংরক্ষণ করা হয়েছিলো, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রায় ৪০ জন কর্মী ও প্যারামেডিক দল কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে পরবর্তীতে বিস্তারিত তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব