৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী, জ্যোতি বসুর পথেই শুভেন্দু
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার (৯ মে) সকাল ১১টায় পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল এন রবি তাকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়েই রাজ্যের রাজনৈতিপশ্কচি ইতিহাসে দুটি বৃত্ত সম্পূর্ণ হলো। প্রথমত, ৫৫ বছরের ব্যবধানে ফের জেলা থেকে উঠে এলেন কোনও মুখ্যমন্ত্রী। দ্বিতীয়ত, জ্যোতি বসুর পর শুভেন্দু অধিকারী হলেন দ্বিতীয় বিরোধী দলনেতা যিনি সরাসরি মুখ্যমন্ত্রীর মসনদে বসলেন।