Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ৬ জানুয়ারি ২০২৫

পাকিস্তানের বিমান হামলা 

আফগানিস্তানের পাশে দাঁড়াল ভারত

আফগানিস্তানের পাশে দাঁড়াল ভারত
ছবি: সংগৃহীত

ভারত আফগানিস্তানে পাকিস্তানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ৬ জানুয়ারি (সোমবার) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে আফগান বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানি বিমান হামলার কড়া সমালোচনা করা হয়। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,আমরা নারী ও শিশুসহ আফগান বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলার প্রতিবেদনগুলো দেখেছি, যার ফলে বহু মূল্যবান প্রাণ হারিয়েছে। 

তিনি আরও বলেন, আমরা দ্ব্যর্থহীনভাবে নিরপরাধ বেসামরিকদের ওপর যে কোনো হামলার নিন্দা জানাই। পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দোষারোপ করা তাদের পুরনো অভ্যাস।

আফগানিস্তান দাবি করেছে, গত ২৪ ডিসেম্বর পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় নারী ও শিশুসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এ হামলায় আশপাশের সাতটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয় এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। 

আফগানিস্তান এ হামলাকে আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন এবং আগ্রাসন হিসেবে বিবেচনা করেছে। পাকিস্তানকে এর জন্য জবাবদিহি করার আহ্বান জানিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি বলেছেন, পাকিস্তানকে এ কাপুরুষোচিত কাজের জবাব দিতে হবে।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া এক্স এ পোস্ট করেছে, যেখানে পাকিস্তানের হামলার সমালোচনা করা হয়েছে।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প