Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৫

লেবাননে ইসরায়েলের একাধিক বিমান হামলা

লেবাননে ইসরায়েলের একাধিক বিমান হামলা
ছবি: সংগৃহীত

লেবাননের পূর্বাঞ্চলে সোমবার (৮ সেপ্টেম্বর) ইসরায়েলি বাহিনী একাধিক হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, হারমেল এলাকায় অন্তত সাতটি বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির।

সেনাবাহিনী দাবি করেছে, বেকা উপত্যকায় অবস্থিত হিজবুল্লাহর অভিজাত ‘রাদওয়ান বাহিনী’র প্রশিক্ষণ কেন্দ্রসহ অস্ত্র মজুদের স্থানগুলো ধ্বংস করা হয়েছে। ইসরায়েলের মতে, এসব কার্যক্রম গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্তের স্পষ্ট লঙ্ঘন।

যদিও চুক্তির মাধ্যমে দীর্ঘ এক বছরের সংঘাতের অবসান হয়েছিল, ইসরায়েল এরপরও লেবাননে নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে। সর্বশেষ হামলার সময় লেবানন সরকার ঘোষণা করেছিল, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা হাতে নিয়েছে। তবে পরিকল্পনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

সরকার বলেছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, হিজবুল্লাহ প্রকাশ্যে এর বিরোধিতা করছে, যা নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ