Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ১০ জানুয়ারি ২০২৫

‘অখণ্ড ভারত’ সেমিনারে ঢাকাকে আমন্ত্রণ নয়াদিল্লির

‘অখণ্ড ভারত’ সেমিনারে ঢাকাকে আমন্ত্রণ নয়াদিল্লির
ছবি: সংগৃহীত

ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 'অখণ্ড ভারত' সেমিনারে বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে ভারতের উদ্দেশ্য উপমহাদেশের ঐতিহাসিক ঐক্যকে উদযাপন করা, যেখানে ঢাকা ও ইসলামাবাদের সঙ্গে অন্যান্য এশিয়ার দেশগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

সেমিনারে ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালসহ মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার বেশ কিছু দেশের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

পাকিস্তান ইতোমধ্যেই অংশগ্রহণ নিশ্চিত করেছে, তবে বাংলাদেশ এখনও সেমিনারে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। বাংলাদেশের জবাবের অপেক্ষায় ভারতীয় কর্মকর্তারা রয়েছেন। যদি বাংলাদেশ অংশগ্রহণ নিশ্চিত করে, তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে বলে মনে করা হচ্ছে।

ভারতের আবহাওয়া বিভাগের কর্মকর্তারা এ অনুষ্ঠানে আইএমডি প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারত তথা ঐ সকল দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান। বিশেষ এ আয়োজন উপলক্ষে ১৫০ রুপির স্মারক মুদ্রা প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং প্রজাতন্ত্র দিবসে একটি বিশেষ ট্যাবলো প্রদর্শনেরও পরিকল্পনা রয়েছে।

তবে, ভারতের 'অখণ্ড ভারত' ধারণাটি বিতর্কিত। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) এর মূল মতাদর্শে এ ধারণা অন্তর্ভুক্ত রয়েছে, যার ফলে এটি বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক ও আঞ্চলিক বিতর্ক সৃষ্টি করেছে। এ ধারণায় বলা হয়, এক সময় ভারতবর্ষের সীমা আফগানিস্তান, পাকিস্তান, তিব্বত, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত ছিল, এবং এ ধারণার বাস্তবায়ন হলে এ দেশগুলো অস্তিত্বহীন হয়ে পড়বে।


সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ