Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২২, ২১ জানুয়ারি ২০২৬

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুকে সামরিক আইন জারি করতে সহায়তার অভিযোগে ২৩ বছরের কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত। 

সিউল সেন্ট্রাল জেলা আদালতের বিচারক লি জিন-গোয়ান রায়ে উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রীর দায়িত্ব ও কর্তব্যে চরম অবহেলা ঘটিয়েছে। খবর আল জাজিরার।

বিচারক বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে হান ডাক সুকে তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে সামরিক শাসন জারি করতে সহায়তা করার পাশাপাশি বৈধ মন্ত্রিসভার বৈঠক আয়োজন করতে ব্যর্থ হয়েছেন। এ কর্মকাণ্ডকে তারা সংবিধান লঙ্ঘন ও বিদ্রোহের সমতুল্য হিসেবে উল্লেখ করেন।

৭৬ বছর বয়সী হানকে রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কারাগারে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিচারক আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের কারণে দেশটি অন্ধকার অতীতে ফিরে যাওয়ার ঝুঁকিতে ছিলো, সে সময় জনগণের মৌলিক অধিকার ও উদার গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়েছিলো।

তবে হান ডাক সুকে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, তিনি কখনও সামরিক আইন ঘোষণাকে সমর্থন বা সহায়তা করেননি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ