Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৩, ৩১ মে ২০২৬

আপডেট: ২০:০৪, ৩১ মে ২০২৬

সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় সামনে একটি কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এ পরিস্থিতিতে দায়িত্বহীনতা বা উদাসীনতার সুযোগ নেই। রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নের প্রশ্নে সবাইকে সতর্ক, দায়িত্বশীল এবং সচেতন ভূমিকা পালন করতে হবে, অন্যথায় দেশের বড় ধরনের ক্ষতি হতে পারে।

রোববার (৩১ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, যখন রাষ্ট্রের বিভিন্ন খাত নানা সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। এবাস্তবতায় সরকার দেশের স্থিতিশীলতা, উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, দেশের সামনে যে সময় আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। রাজনৈতিক দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে দেশের অগ্রযাত্রা ব্যাহত না হয়।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। তিনি কঠোর পরিশ্রম, দূরদর্শিতা এবং সততার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন। তার নেতৃত্বে দেশের অর্থনীতি, কৃষি, অবকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছিলো।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, যেখানে জনগণের অংশগ্রহণ, উৎপাদনমুখী অর্থনীতি এবং জাতীয়তাবাদী মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমান সরকারও সেই আদর্শ ও দর্শন অনুসরণ করে দেশ পরিচালনার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ সবসময় তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে। তাই জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে আরও বেশি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হতে হবে।

সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে সামাজিক, ধর্মীয় এবং পারিবারিক মূল্যবোধের ক্ষেত্রে কিছু ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এসব মূল্যবোধের চর্চা আরও জোরদার করা প্রয়োজন।

তারেক রহমান জানান, শিশু ও তরুণদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম, পারিবারিক বন্ধন এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তার অবদান এবং বাংলাদেশের উন্নয়নে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য জিয়াউর রহমানের কর্মদর্শন, দেশপ্রেম এবং জনগণকেন্দ্রিক রাজনীতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ