Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ২১ জানুয়ারি ২০২৫

ট্রাম্পকে অভিনন্দন মোদির

ট্রাম্পকে অভিনন্দন মোদির
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন জানানোর ক্ষেত্রে বিশ্বের নেতাদের মধ্যে অন্যতম মোদি ট্রাম্পকে বন্ধু হিসেবে উল্লেখ করেছেন।

তিনি লিখেছেন, আমার প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আপনার ঐতিহাসিক অভিষেকের জন্য অভিনন্দন। আমি অপেক্ষায় আছি আবারও ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য। আমাদের উভয় দেশকে উপকৃত করার জন্য এবং বিশ্বের জন্য একটি ভালো ভবিষ্যত গঠনের জন্য। একটি সফল মেয়াদের জন্য শুভকামনা।

সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে লেখা মোদির একটি চিঠিও সঙ্গে করে নিয়ে গিয়েছেন তার হাতে তুলে দেয়ার জন্য। বিশ্বের যে কয়েকজনকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের অন্যতম ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। জয়শঙ্কর যুক্তরাষ্ট্রে থাকাকালীন ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়েছে।

দুই দেশের আধিকারিকরা সম্ভবত ১০ বা ১১ ফেব্রুয়ারিতে প্যারিসে দুই নেতার মধ্যে একটি প্রাথমিক বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ