Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ১১ সেপ্টেম্বর ২০২৬

বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল

বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ জাতীয় সংসদে সংশোধিত আকারে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে বিলটির ওপর আলোচনা ও বিভিন্ন বিষয়ে মতামত দেয়ার পর বিরোধী দলের আপত্তির মধ্যেই তা পাস হয়।

বিলটির বিভিন্ন ধারার বিষয়ে আপত্তি তুলে এটি অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বিলটির কয়েকটি বিধান নিয়ে প্রশ্ন তুলে আরও পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান। তবে বিরোধী দলের আপত্তি ও বক্তব্যের মধ্যেই শেষ পর্যন্ত বিলটি সংসদে অনুমোদিত হয়।

সংশ্লিষ্টদের মতে, র‍্যাবের পরিবর্তে নতুন কাঠামোর আওতায় গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় একটি নতুন সাংগঠনিক কাঠামো তৈরি হবে। নতুন আইনের আওতায় বাহিনীর সক্ষমতা বাড়ানো, সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

বিলটি পাসের মধ্য দিয়ে র‍্যাবের বর্তমান কাঠামোর অবসান ঘটিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষায়িত সক্ষমতাকে নতুন ব্যবস্থার আওতায় নেয়ার প্রক্রিয়া শুরু হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কাঠামো কার্যকর হলে বিশেষ পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়ার পাশাপাশি বাহিনীর কার্যক্রমে পেশাদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান