গার্মেন্টস অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা শ্রমিকদের মধ্যে ঢুকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য দেশের রফতানি বাণিজ্য ও পোশাকশিল্পের উৎপাদন ব্যাহত করে অস্থিরতা সৃষ্টি করা।