Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৯, ৩১ মার্চ ২০২৬

জ্বালানি সংকটে নতুন পরিকল্পনা

বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস

বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি চাপ পড়ছে দেশের জ্বালানি খাতে। নতুন সরবরাহ কমে যাওয়ায় বিদ্যমান মজুদ দিয়েই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই পরিস্থিতি মোকাবেলায় সাশ্রয়ী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।

এ প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীদের জন্য সাপ্তাহিক ছুটি বাড়ানোর প্রস্তাব উঠেছে। একই সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম চালু করা কিংবা অফিস সময়সূচিতে পরিবর্তন আনার বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। তবে এখনও এসব বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, আসন্ন মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হবে এবং আলোচনার পর সিদ্ধান্ত আসতে পারে।

জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। আংশিকভাবে অনলাইন ক্লাস চালুর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাস সমন্বয়ের একটি পদ্ধতি নিয়ে আলোচনা চলছে, যা মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে।

এদিকে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি দপ্তরগুলোতে ইতোমধ্যে কিছু নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের সকালে বাধ্যতামূলকভাবে অন্তত ৪০ মিনিট অফিসে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, অফিসকক্ষ পরিচ্ছন্ন রাখা এবং কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে মোট ১১টি নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনাগুলো মন্ত্রণালয়ের অধীন দফতর-সংস্থা ছাড়াও মাঠ প্রশাসনের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছেও পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে এ ধরনের প্রশাসনিক ও শিক্ষাব্যবস্থার পরিবর্তন আরও বিস্তৃত হতে পারে, যা দেশের অর্থনীতি ও জনজীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর