Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪০, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:৪০, ২৬ অক্টোবর ২০২৬

যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে নাতিকে ধর্ষণের অভিযোগ

যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে নাতিকে ধর্ষণের অভিযোগ
প্রতীকি ছবি

যশোরের শার্শা উপজেলায়  তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদার বিরুদ্ধে। 

গত ২২ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ। শারীরিক অবস্থার অবনতি হলে ২৫ অক্টোবর শিশুটিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত নূর আহমদের (৮৫) বাড়ি উপজেলার পুটখালী ইউনিয়ন এর  বালুন্ডা গ্রামে।

শিশুটির মা জানান, ২২ অক্টোবর বেলা ৩টার দিকে বাড়িতে দাদার কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে শিশুটি তাকে ঘটনাটি জানায়। লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ করেননি তারা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, শিশুটিকে ভর্তির পর গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনা জানার পর খোঁজ নিতে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংসদের নিম্নকক্ষ ৪, উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব
ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল শহর
পিএসসির সদস্য হলেন জুলাইয়ে হাসিনার ছবি সরানো অধ্যাপক শামীমা
যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে নাতিকে ধর্ষণের অভিযোগ
ভবন থেকে পড়ে প্রেমিকের মৃত্যু, মডেলের ভিডিও ভাইরাল
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
ঝড়ে বিপর্যস্ত উত্তর ইউরোপ, বিদ্যুৎহীন দেড় লাখের বেশি বাড়ি
আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাতের অভিযোগ নাহিদের
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বই
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক রহমান
প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা, দেশজুড়ে প্রচারণা শুরু
এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম