Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:৪৫, ২৬ অক্টোবর ২০২৬

পিএসসির সদস্য হলেন জুলাইয়ে হাসিনার ছবি সরানো অধ্যাপক শামীমা

পিএসসির সদস্য হলেন জুলাইয়ে হাসিনার ছবি সরানো অধ্যাপক শামীমা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা। গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী পলাতক হাসিনার প্রতিকৃতি সরিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের ১ নম্বর উপঅনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন। জনস্বার্থে দেয়া এ নিয়োগ কার্যকর থাকবে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে তার কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে।

সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের ১ নম্বর উপঅনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত—এর মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি পিএসসির সদস্য পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা মুঠোফোনে বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ পদে তার ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি কৃতজ্ঞ। মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পিএসসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা করবেন বলেও জানান তিনি।

অধ্যাপক শামীমা সুলতানা গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন। আন্দোলনের সময় অন্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ও প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে তিনি নিজের বিভাগীয় কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি সরিয়ে ফেলেন। এ ঘটনা আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে আলোচনার জন্ম দেয় এবং শিক্ষক সমাজেও তাকে নিয়ে আলোচনা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এ অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংসদের নিম্নকক্ষ ৪, উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব
ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল শহর
পিএসসির সদস্য হলেন জুলাইয়ে হাসিনার ছবি সরানো অধ্যাপক শামীমা
যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে নাতিকে ধর্ষণের অভিযোগ
ভবন থেকে পড়ে প্রেমিকের মৃত্যু, মডেলের ভিডিও ভাইরাল
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
ঝড়ে বিপর্যস্ত উত্তর ইউরোপ, বিদ্যুৎহীন দেড় লাখের বেশি বাড়ি
আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাতের অভিযোগ নাহিদের
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বই
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক রহমান
প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা, দেশজুড়ে প্রচারণা শুরু
এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম