Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৩, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ০৯:৩৮, ৭ এপ্রিল ২০২৬

ধানমন্ডির বাসা থেকে গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে হেফাজতে নেয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ডিবির একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে এ অভিযান পরিচালনা করে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর থেকে আত্মগোপনে থাকা সাবেক এ স্পিকারকে অবশেষে আইনের আওতায় আনা হলো বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

২০২৪ এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছিলো। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তার অবস্থান নিয়ে বিভ্রান্তিকর ও চাঞ্চল্যকর তথ্যও ছড়িয়ে পড়ে, তবে এতদিন তিনি প্রকাশ্যে আসেননি।

ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ এক দশকের বেশি সময় তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন এবং রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর শিরীন শারমিন চৌধুরীও স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ সময় তিনি আড়ালেই ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব