Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ১৮ এপ্রিল ২০২৬

জ্বালানি নীতি নিয়ে তীব্র সমালোচনা দেবপ্রিয় ভট্টাচার্যের

‘পতিত সরকারের বিতর্কিত সিদ্ধান্তে নির্ভরতা বেড়েছে আমদানিতে’

‘পতিত সরকারের বিতর্কিত সিদ্ধান্তে নির্ভরতা বেড়েছে আমদানিতে’
ছবি: সংগৃহীত

জ্বালানি খাতে পতিত আওয়ামী সরকারের নীতিকে ‘বিতর্কিত ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সেন্টার ফর পলিসি ডায়ালগ) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে, ওই সময় আমদানি নির্ভর জ্বালানি নীতি গ্রহণ করে দেশীয় উৎপাদন খাতকে দুর্বল করে ফেলা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর এফডিসি-এ ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক-বাজেট ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অতীতে আমলা, ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবশালীদের যোগসাজশে জ্বালানি খাতে ‘তোষণমূলক নীতি’ অনুসরণ করা হয়েছে। এতে এলএনজি আমদানিকে অগ্রাধিকার দেয়া হলেও দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকে যথেষ্ট মনোযোগ দেয়া হয়নি।

তিনি উদাহরণ হিসেবে বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে কার্যত দুর্বল করে ফেলা হয়েছে, ফলে জ্বালানি খাতে স্বনির্ভরতার পথ বাধাগ্রস্ত হয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিয়ে বর্তমান পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার ও কৌশলগত পথ হরমুজ প্রণালির ওপর নির্ভরতা বড় ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ মুহূর্তে করা কিছু চুক্তিকে তিনি ‘ঝুঁকিপূর্ণ’ বলে অভিহিত করেন।

তার মতে, জ্বালানি আমদানি নীতি আরও স্বচ্ছ হওয়া উচিত এবং সরকারি সিদ্ধান্তগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার। জ্বালানি খাতে গঠিত ক্যাবিনেট সাব-কমিটি কী কাজ করছে, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাঠামোগত সংস্কারের জন্য যে রিফর্ম কমিশনের কথা বলা হয়েছিলো, তা এখনও দৃশ্যমান হয়নি। রাজস্ব, সরকারি অর্থব্যবস্থাপনা এবং ভর্তুকি নীতিতে কী ধরনের পরিবর্তন আনা হবে— তা স্পষ্টভাবে জনগণকে জানানো উচিত।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অতীতের দুর্নীতি ও নীতিগত ব্যর্থতার কারণে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জন সম্ভব হয়নি। তার মতে, আসন্ন বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, বাজেট হতে হবে জনবান্ধব ও সাশ্রয়ী, যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে এবং দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে।

ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দল বিজয়ী হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব