Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ২৮ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:০৪, ২৮ এপ্রিল ২০২৬

করবে না আপিল

নুসরাত তাবাসসুমের প্রার্থীতা গ্রহণে আদালতের রায় মেনে নিলো ইসি

নুসরাত তাবাসসুমের প্রার্থীতা গ্রহণে আদালতের রায় মেনে নিলো ইসি
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এ বিষয়ে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিলে না যাওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৭ এপ্রিল) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ একটি বেসরকারি টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের পূর্ণাঙ্গ আদেশ এখনও কমিশনের হাতে পৌঁছেনি। নির্দেশনা হাতে পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে একই দিন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। আদালতের এ আদেশের পরই নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট হলো।

ঘটনার সূত্রপাত গত ২২ এপ্রিল। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। নির্ধারিত সময় ছিলো বিকেল ৪টা পর্যন্ত, তবে তিনি মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন নুসরাত তাবাসসুম। শুনানি শেষে আদালত তার মনোনয়ন গ্রহণের নির্দেশ দিলে নতুন মোড় নেয় পরিস্থিতি।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের আপিলে না যাওয়ার সিদ্ধান্তে এখন নুসরাত তাবাসসুমের নির্বাচনে অংশগ্রহণ প্রায় নিশ্চিত হয়ে গেলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ