Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:১৬, ২৯ অক্টোবর ২০২৬

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি বাড়ছে তার জনপ্রিয়তাও। তবে বড় পর্দায় অভিষেকের প্রশ্নে এখনই তাড়াহুড়ো করতে চান না এ অভিনেত্রী। সিনেমায় অভিনয়ের ইচ্ছা থাকলেও নিজেকে আরও প্রস্তুত না করে চলচ্চিত্রে পা রাখতে রাজি নন তিনি।

নাজনীন নীহার ভাষায়, বাণিজ্যিক ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য এখনও প্রস্তুত নন তিনি। সিনেমায় কাজ করার ইচ্ছা অবশ্যই রয়েছে, তবে সে সময় এখনও আসেনি। নিজের অভিনয়কে আরও পরিণত করে, প্রস্তুতি নিয়েই বড় পর্দায় যাত্রা শুরু করতে চান এ অভিনেত্রী।

সিনেমায় অভিনয়ের বিষয়ে নিজের অবস্থান জানিয়ে নীহা বলেন, 

বাণিজ্যিক ঘরানার সিনেমা বলতে যা বোঝায়, তাতে কাজ করার জন্য প্রস্তুত নই আমি। অবশ্যই সিনেমায় অভিনয় করবো। তা এখন নয়। আমার মনে হয়, নিজেকে প্রস্তুত করার এখনও অনেক বাকি। সময় হলেই সিনেমায় অভিনয় করবো।

কেন এখনই সিনেমায় নামতে চাইছেন না, সে ব্যাখ্যাও দিয়েছেন নীহা। তার মতে, নাটকে অভিনয় করতে তিনি এখনও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অন্যদিকে, চলচ্চিত্রের পরিসর ও কাজের ধরন অনেক বড়। তাই বড় পর্দায় অভিনয়ের আগে নিজেকে পুরোপুরি তৈরি করে নিতে চান তিনি।

নীহা বলেন, সত্যি বলতে কী, নাটকে অভিনয় করতে আমি এখনও স্বাচ্ছন্দ্যবোধ করি। সিনেমা বড় একটি বিষয়। সেখানে অভিনয়ের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করে কাজে নামতে চাই। সে কারণে একটু সময় নিচ্ছি।

নাজনীন নীহার এ সিদ্ধান্তে স্পষ্ট, শুধু বড় পর্দায় অভিষেকের জন্য সিনেমায় অভিনয় করতে চান না তিনি। বরং উপযুক্ত গল্প, মানানসই চরিত্র এবং নিজের অভিনয়দক্ষতা তুলে ধরার মতো সুযোগের অপেক্ষায় রয়েছেন। তার কাছে সিনেমায় কাজ শুরু করার চেয়ে প্রস্তুতি নিয়ে ভালো কাজ করাটাই বেশি গুরুত্বপূর্ণ।

বর্তমানে ছোট পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা বাড়ানো এবং নিজের দক্ষতাকে আরও শাণিত করার দিকেই মনোযোগ দিচ্ছেন নীহা। তবে চলচ্চিত্রে অভিষেকের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি তিনি। ফলে বড় পর্দায় কবে দেখা যাবে এ অভিনেত্রীকে, সে প্রশ্নের উত্তর আপাতত অজানাই থাকছে।

তবে ভক্তদের জন্য আশার কথা হলো, সিনেমাকে একেবারে ‘না’ বলেননি নাজনীন নীহা। তার আপত্তি শুধু সময় নিয়ে। নিজেকে প্রস্তুত মনে হলেই বড় পর্দায় অভিনয়ের নতুন অধ্যায় শুরু করতে চান তিনি। এখন দেখার বিষয়, সে কাঙ্ক্ষিত সময় কখন আসে এবং কী ধরনের গল্প ও চরিত্র নিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত
বিমানবন্দরে দুই যাত্রীর অন্তর্বাসে ১২ কেজি স্বর্ণের পেস্ট
আরবদের বাদ দিয়ে সরকার গঠনের দাবি ইসরায়েলি নেত্রীর
বাংলাদেশ-জাপান ছয় চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় অভিযান
কানাডার অভিবাসন আইনে পরিবর্তন, উদ্বেগে আবেদনকারীরা
মর্গে মৃত নারীদের ধর্ষণের প্রতিবেদন, সাংবাদিককে হত্যার হুমকি
দেশজুড়ে ভিক্ষাবৃত্তি চক্রের সিন্ডিকেট
নেতানিয়াহুকে হটাতে আরব জোটের দিকে বিরোধীরা
স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৪৬
ইসরায়েলের ক্ষমতার চাবিকাঠি কি আরব দলগুলোর হাতে?
যৌবন ধরে রাখতে ‘রেড লাইট’ থেরাপি সানিয়া মির্জার
ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে বিপর্যস্ত ভারত
ছাত্রদল নেতা খুন: ওসি প্রত্যাহার, তদন্তে ডিবি
হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সাংবাদিকদের মিলনমেলা
নেতানিয়াহু হেরে গেছেন! কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী?