Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৬, ৩ জুলাই ২০২৬

জানালেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

‘বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন’

‘বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে চীন’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনোও ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে চীন দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন শুধু বাংলাদেশের ক্ষেত্রেই নয়, বিশ্বের যেকোনও স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে। এটি চীনের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, চীন নিজেও প্রায়ই বিদেশি হস্তক্ষেপের মুখোমুখি হয়। বিভিন্ন আন্তর্জাতিক শক্তি দেশটির অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এ কারণে বাংলাদেশ যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তা বেইজিং ভালোভাবেই উপলব্ধি করতে পারে।

রাষ্ট্রদূতের ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফরের পর প্রকাশিত যৌথ ইশতেহারেও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনও ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা ও কৌশলগত সহযোগিতার বিষয়টি আরও সুসংহত হয়েছে।

এদিকে সফরকে ঘিরে বাংলাদেশ চীনের কাছ থেকে ‘জে-১০সি’ যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে মন্তব্য করতে চাননি ইয়াও ওয়েন। তিনি বলেন, নির্দিষ্ট কোনও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের বিষয়ে তিনি মন্তব্য করবেন না।

তবে তিনি জানান, যৌথ ইশতেহার অনুযায়ী বাংলাদেশ ও চীন প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে একমত হয়েছে। এর আওতায় উচ্চপর্যায়ের সংলাপ, পারস্পরিক সফর, সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে সমঝোতা হয়েছে।

এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দুই দেশের সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ একমত হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত।

সংবাদ ব্রিফিংয়ের শেষদিকে ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনে প্রতিরক্ষা, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য কৌশলগত খাতে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রথম হাফটাইম শো, মঞ্চ মাতালেন শাকিরা
ইয়ামালের ঝলক, প্রথমার্ধে চাপে আর্জেন্টিনা
সংস্কার ছাড়া চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না: নাসীরুদ্দিন পাটওয়ারী
জুলাইয়ের চেতনা দিয়ে রাজনীতি করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা হাসিনার আসার অপেক্ষায় আছি: আইনমন্ত্রী
দেশের স্বার্থে সংস্কারের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে: হাসনাত
সাইফুজ্জামানের ফ্ল্যাটে ৩০০ কোট, শত কামিজসহ বিলাসপণ্যের ভাণ্ডার
পাসপোর্টে জুলাই অভ্যুত্থানের স্মৃতি; ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত
কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেফতার
বগুড়ার আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম অনুমোদন
ক্যানসারের কাছে হার, না ফেরার দেশে জেনিফার
নিষেধাজ্ঞা শিথিলে ৬ বিলিয়ন ডলারের তেল রফতানি করেছে ইরান
১০ গোলের রোমাঞ্চকর থ্রিলার, ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস
ইরানি হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত