Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ২৬ আগস্ট ২০২৬

সাড়ে ৫ মাস পর চালু হচ্ছে সিইউএফএল

সাড়ে ৫ মাস পর চালু হচ্ছে সিইউএফএল
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে সাড়ে পাঁচ মাসের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল)। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) থেকে গ্যাস বরাদ্দের খবর পাওয়ার পর কারখানাটি চালুর প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। 

সবকিছু ঠিক থাকলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে আনোয়ারায় অবস্থিত কারখানাটিতে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হবে।

সিইউএফএল সূত্র জানায়, সর্বশেষ গত ২ মার্চ কারখানাটিতে সার উৎপাদন হয়েছিলো। এরপর গ্যাস সংকটের কারণে ৪ মার্চ থেকে উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ পাঁচ মাস ২১ দিন ধরে কারখানাটি বন্ধ রয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে কারখানাটিতে উৎপাদন ব্যাহত হয়েছে।

গ্যাসনির্ভর এ কারখানায় প্রতিদিন প্রায় ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রায় ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হয়।

দীর্ঘদিন পর চালুর প্রস্তুতি

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বলেন, দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকায় চালুর আগে বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গ্যাস সরবরাহের নিশ্চয়তা পাওয়ার পর কারখানা চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে কারখানাটিতে পুরোদমে সার উৎপাদন শুরু করা সম্ভব হবে।

সিইউএফএল চালু হলে দেশে ইউরিয়া সারের সরবরাহ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় সার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় যে চাপ তৈরি হয়েছে, কারখানাটি পুনরায় চালু হলে তা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

তবে কারখানাটিকে ঠিক কী পরিমাণ গ্যাস সরবরাহ করা হবে, সে বিষয়ে কেজিডিসিএলের পক্ষ থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) প্রকৌশলী মু. রইস উদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘বিয়ে করিনি, গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন’: প্রভা
বিভেদ-প্রতিহিংসা জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি
তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, হাসিনার আত্মীয় হিসেবে নয়: শেখ হাসিনার আত্মীয় বলায় তথ্যমন্ত্রী
‘তোমরা লেখবা, আমরা পিডাইমু’: বিএনপি নেতার হুমকি
স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে শুরু: ইসি
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
সাড়ে ৫ মাস পর চালু হচ্ছে সিইউএফএল
অস্বাস্থ্যকর খাবার ঠেকাতে প্যাকেটে সতর্কবার্তার তাগিদ
হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দুর ঘোষণা
গাড়িজুড়ে ৩৪০০ চুমু, প্রেমিকের জরিমানা
বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী
রংপুরে চার হত্যা: ধর্ষণের আলামত নিয়ে ভিন্ন তথ্য
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন: আইনমন্ত্রী
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার