Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:১০, ২৪ অক্টোবর ২০২৬

যশোরে  আইনজীবী সহকারী পরিচয়দানকারী ইয়াবাসহ আটক

যশোরে  আইনজীবী সহকারী পরিচয়দানকারী ইয়াবাসহ আটক
ছবি: সবার দেশ

যশোরে  আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ রানা ও লাবনী আক্তার ইয়াসমিন নামে এক নারীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ২২ অক্টোবর সন্ধ্যায় শহরের জজ কোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক মাসুদ রানা যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে। অপর আটক ব্যক্তি লাবনী আক্তার ইয়াসমিন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে তারা ইয়াবা বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, আটক মাসুদ রানার বিরুদ্ধে এর আগেও মাদক কারবারের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতের এসবিআইয়ে সাইবার হামলা, তথ্য চুরির দাবি
সাজেকে গোলাগুলির পর আতঙ্ক, পর্যটনে ধস
মোদি-তারেকের বৈঠক ঘিরে আলোচনা, অপেক্ষা আনুষ্ঠানিক সূচির
চুমুর দৃশ্যে ‘নিয়ন্ত্রণ’ হারালেন অভিনেতা, অস্বস্তিতে অভিনেত্রী
যশোরে আইনজীবী সহকারী পরিচয়দানকারী ইয়াবাসহ আটক
৮১ বছরে জাতিসংঘ: মানবতার প্রত্যাশা পূরণে কতটা সক্ষম?
কক্সবাজারে হোটেলে আগুন, সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক
কোরআনের আয়াত তুলে মুসলিমবিদ্বেষের নিন্দা বিল ক্লিনটনের
আল-আকসার খতিবকে আটক করলো ইসরায়েল
বিশ্বে ঋণে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের
নেতানিয়াহুর গাড়িবহরে গাড়িবহরে হামলা, জেরুজালেমেই আক্রান্ত
এনসিপির যুগ্ম আহ্বায়ক ছয় নারী
জীবিকার তাগিদে জরায়ু বাদ দিচ্ছেন নারী শ্রমিকরা
এনসিপির নতুন কমিটি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হাসনাত-সারজিস