Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০২:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করবে ইতালি

ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করবে ইতালি
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শ্রমিকদের অমীমাংসিত ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। 

বুথবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে চান।

পররাষ্ট্র উপদেষ্টা ইতালির উপমন্ত্রীকে ঢাকায় স্বাগত জানান। বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের বিষয় উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তৌহিদ হোসেন।

গ্রিনফিল্ড খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার, বিশেষ করে, বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ প্রতিরক্ষা উপকরণের উৎসে বৈচিত্র্য আনতে চায় তা তুলে ধরে তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।

অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই দুই দেশের অর্থনীতিতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। অনিয়মিত অভিবাসন, মানব পাচার ইস্যুতে কথা বলেন। বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিন ধরে ভিসা আবেদন বন্ধ রাখায় উদ্বেগ জানান তৌহিদ হোসেন?। দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দেন ত্রিপোদি। 

কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশের উদার আতিথেয়তার প্রশংসা করেন ইতালির উপমন্ত্রী। ইতালির উপমন্ত্রী দুই দিনের সরকারি সফরে গত মঙ্গলবার বাংলাদেশে আসেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই প্রথম কোনো ইইউ দেশ থেকে মন্ত্রী পর্যায়ের সফর।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ