Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০২৫

পতিত আ’লীগে নেতাদের টাকা বিনিয়োগ বড় বড় কোম্পানিতে

পতিত আ’লীগে নেতাদের টাকা বিনিয়োগ বড় বড় কোম্পানিতে
ফাইল ছবি

দেশ থেকে বিতাড়িত কিংবা আত্মগোপনে থাকা আওয়ামী নেতাদের নামে ও বেনামে হাজার হাজার কোটি টাকা দেশের বড় বড় কোম্পানিগুলোতে জমা রাখা হচ্ছে, যার মাধ্যমে তারা নিজেদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করছেন। এসব কোম্পানিগুলো এখন বিপুল বিনিয়োগ পেয়ে সুবিধা পাচ্ছে এবং পোয়াবারো অবস্থায় রয়েছে।

৫ আগষ্ট খুনি হাসিনার ভারতে পলায়নের পর নেতারা যে যেভাবে পেরেছেন, তেমনিভাবে নিজেদের নগদ অর্থ কিংবা মূল্যবান সম্পদ দেশের বাইরে সরিয়ে নিয়েছেন। অনেকেই এ অল্প সময়ে অর্থ সরাতে পারেননি, কারণ তারা নিজেদের এবং পরিবারের নিরাপত্তার কথা ভাবতে ব্যস্ত ছিলেন।

এবার এসব নেতাদের পাশে দাঁড়িয়েছে বড় বড় কোম্পানিগুলো। কারণ, যখন বড় গ্রুপ অব কোম্পানির একাউন্টে টাকা জমা থাকে বা তাদের জিম্মায় সম্পদ রাখা হয়, তখন প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা আসে না। তাই বিনিয়োগের নামেই হোক বা টাকার নিরাপত্তার জন্য, অর্থ কোম্পানিগুলোতে সরিয়ে রাখার চেষ্টা চলছে, যাতে নেতারা হাফ ছেড়ে বাঁচতে পারেন।

গত ১৫ বছরে আওয়ামী সরকারের অধীনে বড় বড় কোম্পানিগুলো সবচেয়ে বেশি অবৈধ সুবিধা পেয়েছে এবং সম্পদের পাহাড় তৈরি করেছে। এখন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের টাকা নিরাপদ রাখতে সহযোগিতা করার জন্য এসব কোম্পানিগুলো এগিয়ে এসেছে।

বিদেশে পলাতক নেতারা দেশে ফিরে না আসলে কিংবা বড় ধরনের সাজার আওতায় পড়লে, তখন এসব কোম্পানির লাভবান হবে। এ কারণে এসব কোম্পানিগুলোর একাউন্টে টাকা জমা হচ্ছে।

এছাড়া, নতুন ব্যবসা চালু করা কোম্পানি থেকে শুরু করে ভারত ও আশেপাশের দেশগুলোতে ব্যবসায়ী বাজার সৃষ্টি করা কোম্পানিগুলোর নামও রয়েছে, যারা এসব নেতাদের কালো টাকা বিনিয়োগের ব্যবস্থা করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ