Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডিকে ড. ইউনূস

রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে সমাধানের আহ্বান

রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে সমাধানের আহ্বান
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকট বিশ্বব্যাপী তুলে ধরতে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন সফল করতে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডিকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন গ্রান্ডি।

প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সমর্থন আদায়ে বাংলাদেশ একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে।

তিনি বলেন, আসুন এটিকে সাফল্যমণ্ডিত করি এবং সমস্যাটির সমাধান করি। আশা করি এ সম্মেলন থেকে আশানুরূপ কিছু কংক্রিট বেরিয়ে আসবে।

কয়েক দশক ধরে চলা মানবিক বিপর্যয়কে বিশ্ব মানচিত্রে ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত মিয়ানমারের সংখ্যালঘুদের জন্য আরও সহায়তা জোগাড় করার জন্য প্রধান উপদেষ্টা এআহ্বান জানান।

তিনি বলেন,  ভ‌বিষ্যতের জন্য একটি পথ তৈরি হওয়া উচিত। আমাদের নিশ্চিত করতে হবে যে তাদের (রোহিঙ্গা জনগণ) ভবিষ্যৎ নিশ্চিত করা হবে।

এ সময় গ্রান্ডি এ বছরের শেষের দিকে হতে যাওয়া আন্তর্জাতিক এ বৈঠকের জন্য তার সমর্থন প্রদান করে জানান, মার্চের মাঝামাঝি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট ইস্যু গুরুত্ব পাবে।

মহাসচিবের এ সফরের মধ্যদিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের টেকসই উপায়ও বের হবে বলেও আশা প্রকাশ করেন করেন ফিলিপ্পো গ্রান্ডি।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

তিনি গ্রান্ডিকে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনের সমর্থনে এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য সক্ষম পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশের উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ