Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৫, ১ মার্চ ২০২৫

খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয়: প্রেস সচিব

খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয়: প্রেস সচিব
ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি বলেন, পুরো রোজায় বাজারে পণ্যের দাম সহনীয় রাখাটাই সরকারের মূল ফোকাস। দাম সহনীয় রাখতে কাজ করেছে সরকার। শনিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব বলেন, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে ইতোমধ্যে সরকার প্রধান নির্দেশ দিয়েছেন। খাবার তেলের সরবরাহ তদারকি করা হচ্ছে। জিনিসপত্রের সরবরাহ বাড়াতে কাজ অব্যাহত আছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে। নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে।

নির্বাচনের রোডম্যাপ নিয়ে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরেই নির্বাচন হবে। আর তারা সংস্কার চাইলে আরও বাড়তি তিন মাস সময় লাগতে পারে। ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়েছে। সেভাবেই এগুচ্ছে সরকার।

রিফর্ম কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শীঘ্রই শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ