Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৮, ২ মার্চ ২০২৫

আপডেট: ০৩:০৭, ২ মার্চ ২০২৫

‘শহিদ সেনা দিবস’-এর নাম পরিবর্তনের দাবি

‘শহিদ সেনা দিবস’-এর নাম পরিবর্তনের দাবি
ছবি: সবার দেশ

শহিদ সেনা দিবসের নাম পরিবর্তন করে ‘পিলখানা গণহত্যা দিবস’ রাখার দাবি জানানো হয়েছে।শনিবার (১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারবর্গ আয়োজিত শর্তমুক্ত স্বাধীন কমিশন চাই, প্রকৃত অপরাধীর বিচার চাই, হাসিনার প্রহসনমূলক রায় বহাল রেখে নতুন তদন্ত কমিশন প্রকৃত সত্য উদঘাটনে কতটুকু কার্যকর? শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পিলখানা হত্যাকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, ২০০৯ সালে পিলখানায় নিহত সেনা কর্মকর্তারা সেনা কর্মকর্তা হিসেবে শহিদ হননি, বরং তারা বিডিআরের পদস্থ কর্মী হিসেবে শহিদ হয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডের পর বহু বিডিআর জওয়ান নির্যাতিত হয়ে মারা গেছেন এবং সরকার এখনও তাদের মৃত্যুর সঠিক পরিসংখ্যান, তালিকা বা পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করেনি। বরং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিক ভুয়া তথ্য প্রচার করা হয়েছে, যেমন বলা হয়েছে যে, তারা স্ট্রোকে বা করোনায় মারা গেছেন।

পিলখানা হত্যাকাণ্ডে ভারত এবং আওয়ামী লীগের জড়িত থাকার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিডিআরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মইনুল হাসানও একই অভিযোগ করেছেন। এ ঘটনার সময় বাইরে থেকে ২০-২১ জনের একটি দল পিলখানায় ঢুকেছিলো এবং তাদের মদদে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তবে সরকার এখনো এ বিষয় নিয়ে যথাযথ তদন্ত করেনি এবং অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের খুঁজে বের করতে একটি স্বাধীন গণতদন্ত কমিশন গঠন করা হোক। বিডিআরের সদস্যরা যারা নিরপরাধ, তাদের বিরুদ্ধে অবিচার করা হয়েছে এবং তাদের পরিবারগুলি আজও সমাজ থেকে বিচ্ছিন্ন। তারা বিচারের দাবি জানাচ্ছে এবং রাষ্ট্রের পক্ষ থেকে কমপেনসেশন ও ক্ষতিপূরণের দাবি করছেন।

আয়োজকরা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত না করে একটি প্রহসনমূলক বিচার হয়, যেখানে বহু নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা অভিযোগে সাজা দেয়া হয়। তদন্ত কমিশন গঠন হলেও, প্রশ্ন ওঠে নতুন কমিশন কতটা কার্যকর হবে যদি পূর্বের রায় বহাল থাকে। প্রকৃত অপরাধীদের আড়াল করতে সাজানো বিচার এখনও চলমান, এবং নিরপরাধ সৈনিকরা অন্যায়ভাবে শাস্তি পাচ্ছে। শহীদদের আত্মার শান্তি ও তাদের পরিবারের জন্য প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্রও এ অন্যায়ের দায় এড়াতে পারবে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প