জিয়াকে উদ্ধার করেছিলো সেনাবাহিনী, জাসদ নয়: সাখাওয়াত
১৯৭৫ সালের ৭ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে উদ্ধারের কৃতিত্ব জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নয়, সেনাবাহিনীর বলে দাবি করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, জিয়াউর রহমানকে উদ্ধার করেছিলো টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। এ কাজে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন কর্নেল মহিউদ্দীন।