Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ১২ মার্চ ২০২৫

শাপলাচত্বর হত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‌

শাপলাচত্বর হত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‌
ফাইল ছবি

শাপলা চত্বর হত্যায় হেফাজতের মামলায় শেখ হাসিনা ও বেনজির আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ‌আজ বুধবার (১২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ জারি করেন। এ মামলায় চারজন অভিযুক্ত যারা গ্রেফতার হয়ে কারাগারে আছেন, তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার নির্দেশ দিয়েছেন । 

গ্রেফতারকৃত অভিযুক্ত আরও সে চারজন হলো, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। 

অন্যদিকে গতকাল সাভারের আশুলিয়ায় লাশ পুড়িয়ে মারার ঘটনায় ট্রাইবুনাল দশজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে নায়েক মোঃ সোহেল মিয়া গ্রেফতার হলে আজ তাকে ট্রাইবুনালে হাজির করা হয়। এরপর ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
প্রসিকিউশন পক্ষে আজ শুনানি করেন চীফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। ‌ সেসময় চেয়ারম্যান সহ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য উপস্থিত ছিলেন। 

প্রসিকিউশন পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, মোহাম্মদ শহিদুল ইসলাম, তারেক আব্দুল্লাহ ও শাইখ মাহাদী। ‌

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ