Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৭, ১৬ মার্চ ২০২৫

বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদন করবে চীন

বাংলাদেশে আরও চীনা বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যেসব কোম্পানি পশ্চিমা দেশগুলোতে পণ্য রফতানি করতে চায়, বাংলাদেশ তাদের জন্য শীর্ষ উৎপাদন কেন্দ্র হতে পারে।

বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদন করবে চীন
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা চীনা প্রতিষ্ঠান লোংগি বাংলাদেশে অফিস স্থাপন এবং সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত বলেন, চীনের বেশ কয়েকটি শীর্ষ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে গত ডিসেম্বরে সফর করেছে। তাদের মধ্যে লোংগিসহ অন্তত দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে একটি আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চীনা কোম্পানিগুলোকে উৎপাদন কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানান। এর পরিপ্রেক্ষিতে চীনা প্রতিনিধিরা বাংলাদেশ সফর করে এবং বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীনের একটি নিবেদিত রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করবে।

বাংলাদেশে আরও চীনা বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যেসব কোম্পানি পশ্চিমা দেশগুলোতে পণ্য রফতানি করতে চায়, বাংলাদেশ তাদের জন্য শীর্ষ উৎপাদন কেন্দ্র হতে পারে।

এ ছাড়া তিনি চীনের হাসপাতাল চেইনগুলোকে বাংলাদেশে শীর্ষস্থানীয় ক্লিনিক স্থাপন বা যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা সুবিধা গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশের ব্যাপক বিনিয়োগ প্রয়োজন, যেখানে চীনা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন ইতোমধ্যে বাংলাদেশি রোগীদের জন্য দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিংয়ে চারটি হাসপাতাল নির্দিষ্ট করেছে। সম্প্রতি একদল বাংলাদেশি চিকিৎসার জন্য কুনমিং গিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আসন্ন চীন সফরকে  ‘দুই বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর’ বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। সফরকালে পিকিং বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।

এছাড়া, তিনি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্মেলন বোয়াও ফোরামে যোগ দেবেন, যেখানে বিশ্বনেতা ও কর্পোরেট প্রধানরা বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। তিনি ‘পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: অভিন্ন ভবিষ্যতের দিকে’ শীর্ষক বক্তৃতা দেবেন।

আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে দুই দেশ একটি যৌথ বিবৃতি দেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ