Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৫, ২০ মার্চ ২০২৫

আপডেট: ১৬:০৭, ২০ মার্চ ২০২৫

৩ এপ্রিল ছুটি ঘোষণা 

ঈদে সরকারি ছুটি ৯ দিন

চাঁদ দেখা সাপেক্ষে, ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সাপ্তাহিক ছুটি ও শবে কদরের ছুটি মিলিয়ে ২৮ মার্চ থেকেই ছুটি শুরু হবে। আগে ৩ এপ্রিল অফিস খোলার কথা ছিলো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ এপ্রিলও ছুটি থাকবে, যা ৫ এপ্রিল পর্যন্ত টানা ছুটি নিশ্চিত করেছে।

ঈদে সরকারি ছুটি ৯ দিন
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা নয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগে পাঁচ দিনের ছুটি নির্ধারিত থাকলেও, আজ (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে, ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে, ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সাপ্তাহিক ছুটি ও শবে কদরের ছুটি মিলিয়ে ২৮ মার্চ থেকেই ছুটি শুরু হবে। আগে ৩ এপ্রিল অফিস খোলার কথা ছিলো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ এপ্রিলও ছুটি থাকবে, যা ৫ এপ্রিল পর্যন্ত টানা ছুটি নিশ্চিত করেছে।

এছাড়া, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি থাকায়, ২৭ মার্চ একদিন অফিস খোলা থাকবে। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেয়ার নিয়ম নেই, তবে অর্জিত বা ঐচ্ছিক ছুটি নেয়ার সুযোগ রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব অফিসের নিজস্ব আইনকানুন রয়েছে বা জরুরি সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান, সেগুলো নিজস্ব বিবেচনায় এ ছুটি ঘোষণা করবে। ব্যাংক সেক্টরে ছুটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংক এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ