Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩, ২৩ মার্চ ২০২৫

৩৩ বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব

৩৩ বিজিবি সদস্য নিখোঁজের খবরটি গুজব
ফাইল ছবি

মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে ৩৩ জন বিজিবি সদস্য নিখোঁজ হওয়ার খবর গুজব বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এ তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে উল্লেখ করেছে সংস্থাটি।

শনিবার (২২ মার্চ) রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়, প্রকৃতপক্ষে তাদের মাত্র একজন সদস্য সমুদ্রে পড়ে গিয়ে নিখোঁজ রয়েছেন।

বিজিবি জানায়, বিগত দুই দিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে যে, ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছেন। এ তথ্য পুরোপুরি গুজব এবং বিভ্রান্তিকর। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এ অপপ্রচারে আমাদের দৃষ্টি পড়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাট সংলগ্ন এলাকায় রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। প্রবল স্রোতের কারণে নৌকাটি ডুবে গেলে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযানে নামে এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার অভিযানের সময় সমুদ্র উত্তাল থাকায় এক বিজিবি সদস্য পা পিছলে পানিতে পড়ে যান এবং নিখোঁজ হন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চলছে।

বিজিবি জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাসহ মোট ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারের চেষ্টা চলছে।

বিজিবি সকলকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছে এবং সত্যতা যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প