Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৯, ২৯ মার্চ ২০২৫

ড. ইউনূসকে ডি. লিট ডিগ্রি প্রদান পিকিং বিশ্ববিদ্যালয়ের

ড. ইউনূসকে ডি. লিট ডিগ্রি প্রদান পিকিং বিশ্ববিদ্যালয়ের
চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি প্রদান। ছবি: সংগৃহীত

চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি. লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি প্রদান করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। শনিবার, ২৯ মার্চ সকালে চীনের রাজধানী পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ ডিগ্রি প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস উপস্থিত ছিলেন এবং বক্তব্যও রাখেন। তার দক্ষতা এবং সমাজে অর্থনৈতিক উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য তাকে এ সম্মান প্রদান করা হয়।

অধ্যাপক ইউনূস গত বুধবার, ২৬ মার্চ, চার দিনের সরকারি সফরের জন্য চীনে পৌঁছান। সফরসঙ্গীদের নিয়ে তিনি সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এদিন, সফরের শেষ দিনে, আজ শনিবার প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ