Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪১, ২৮ ডিসেম্বর ২০২৪

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

নিরাপত্তার কারণে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে

নিরাপত্তার কারণে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনার পর প্রশাসনের প্রাণকেন্দ্রটিতে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে শুধুমাত্র নিরাপত্তার কথা মাথায় রেখেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৮ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা জানান তিনি। 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, চলতি সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কী পয়েন্ট ইন্সটলেশনের (কেপিআই) নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি লিখেন, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে আবেদনের জন্য আমন্ত্রণ জানাবে।

প্রেস সচিব লিখেছেন, এরই মধ্যে, যেকোনো ইভেন্টের জন্য অস্থায়ীভাবে দৈনিক ভিত্তিক কার্ড দেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সরকার অসুবিধার জন্য দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে।

এরআগে শুক্রবার সচিবালয়ে প্রবেশে বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সকল অস্থায়ী পাস বাতিল করে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া সাংবাদিকদের জন্য দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাতিল করা হয়। অর্থাৎ সাংবাদিকসহ বেসরকারি কেউ আপাতত সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের