Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩০, ১১ এপ্রিল ২০২৫

আপডেট: ০৩:১৩, ১১ এপ্রিল ২০২৫

আজহারির নতুন পোস্টে আহ্বান ‘মার্চ ফর গাজা’ 

আজহারির নতুন পোস্টে আহ্বান ‘মার্চ ফর গাজা’ 
ছবি: সবার দেশ

আগামী ১২ এপ্রিল শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী ‘গণজমায়েত’, যার শিরোনাম দেওয়া হয়েছে ‘মার্চ ফর গাজা’। এ কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার রাতে একটি নতুন আহ্বান জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে আজহারি বলেন, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এ প্রথম এমন একটি গণজমায়েত হতে যাচ্ছে, যেখানে সকল রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত মিলিত হতে যাচ্ছে এক মোহনায়।

তিনি জানান, এতে অংশগ্রহণ করবেন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি থাকবেন জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, ধর্মীয় নেতা, তাবলিগ জামাত, আহলে হাদিস, এমনকি হাইয়াতুল উলইয়া ও বেফাকুল মাদারিসের মাদ্রাসা নেতৃত্বও।

আজহারি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, এ জমায়েতে যারা উপস্থিত থাকবেন তাঁদের মধ্যে রয়েছেন মাওলানা আব্দুল মালেক (খতিব, বায়তুল মোকাররম), মাহমুদুর রহমান (সম্পাদক, আমার দেশ), শায়খ আহমাদুল্লাহ, মামুনুল হক, সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, আয়মান সাদিক, মাহমুদুল হাসান সোহাগ, কবি মুহিব খান, হাসনাত আব্দুল্লাহ, আরজে কিবরিয়া, লতিফুল ইসলাম শিবলী—সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা।

আজহারি সবাইকে আহ্বান জানান, মানবতার জন্য এদিন আপনি নিজে আসুন, কাছের মানুষকে আসতে বলুন। সম্ভব হলে সন্তানদেরও সঙ্গে আনুন, তারা যেন জানে পবিত্র ভূমির মানুষের দুঃখগাঁথা।

তিনি সর্বস্তরের জনতাকে এ জমায়েতে শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান এবং সতর্ক করে বলেন— বিপুল জনসমাগমের সুযোগে কোনও অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, গাজা সংকটকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যেভাবে মুসলিম বিশ্ব একাত্মতা প্রকাশ করছে, বাংলাদেশের এ ‘মার্চ ফর গাজা’ সে ধারাবাহিকতার একটি দৃপ্ত বহিঃপ্রকাশ বলেই বিশ্লেষকরা মনে করছেন।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার