Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ২১ এপ্রিল ২০২৫

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবি ভিত্তিহীন: বিপিএসসি

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবি ভিত্তিহীন: বিপিএসসি
ছবি: সবার দেশ

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, মনগড়া এবং ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

সোমবার (২১ এপ্রিল) বিপিএসসি সচিবালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে প্রশ্নফাঁস সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে, যা ‘উদ্দেশ্যমূলক এবং পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা’ বলে অভিহিত করেছে কমিশন।

‘অভিযোগ ভিত্তিহীন, প্রশ্নফাঁস হয়নি’

প্রেস বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাহিদা খাতুন স্বাক্ষর করেন। সেখানে উল্লেখ করা হয়, কিছু প্রার্থী সংবাদ সম্মেলনে দাবি করেছেন, তাদের ধারণা—৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস হয়ে গিয়েছিলো। এমনকি দাবি করা হয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি তাদের নিশ্চিত করেছেন যে ৫ আগস্টের পর পিএসসিকে আর কোনো প্রশ্ন সেট সরবরাহ করা হয়নি। 

এ প্রসঙ্গে কমিশনের বক্তব্য, এ ধরণের মনগড়া ও অনুমাননির্ভর তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর। বিসিএস পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন গুজব ছড়িয়ে অনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে।

‘প্রশ্নকারকদের সঙ্গে যোগাযোগও অপরাধমূলক’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনও বিসিএস পরীক্ষার্থী কর্তৃক প্রশ্ন প্রস্তুতকারকের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা অনভিপ্রেত এবং স্পষ্টভাবে অপরাধমূলক। কমিশন এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানায়।

সিনিয়র স্টাফ নার্স পদের মৌখিক পরীক্ষার সময় পরিবর্তন

এদিন কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স পদের ২৬০ জন প্রার্থীর ২৮ এপ্রিল নির্ধারিত মৌখিক পরীক্ষা স্থগিত করে ২২ মে নেয়া হবে। তবে অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প