Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৫, ২২ এপ্রিল ২০২৫

দুই মাসের মধ্যে প্রক্রিয়া শুরু

কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈনিক নেবে

কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈনিক নেবে
ফাইল ছবি

কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈনিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী দুই মাসের মধ্যে এ সৈনিকদের কাতারে পাঠানো সম্ভব হবে। 

মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) কাতারের দোহায় এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার মিলিটারি সেক্রেটারির বরাতে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, এটি নিঃসন্দেহে একটি সুখবর। কুয়েতে দায়িত্ব পালনকালে একজন সৈনিক মাসিক আড়াই থেকে তিন লাখ টাকা বেতন পান। তিনি জানান, কাতারেও বাংলাদেশের সৈনিকরা নিয়মিত দায়িত্ব পালনের সুযোগ পাবেন এবং প্রতি তিন বছর পরপর ৭২৫ জন করে সৈনিক নিয়োগের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সরকার এ সংখ্যা আরও বাড়ানোর জন্য কাতারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, উপসাগরীয় যুদ্ধের সময় থেকে বাংলাদেশের সৈনিকরা কুয়েতে দায়িত্ব পালন করে আসছেন। কাতারের এ উদ্যোগ বাংলাদেশের সেনাবাহিনীর জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে বলে তিনি আশাবাদী।

এ সংবাদ বাংলাদেশের সেনাবাহিনী ও অর্থনীতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে এটিকে প্রধান উপদেষ্টার কাতার সফরের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ