Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৮, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ০২:২০, ১৮ এপ্রিল ২০২৫

প্রধান উপদেষ্টার কাতার সফরসঙ্গী চার নারী ক্রিড়াবিদ

প্রধান উপদেষ্টার কাতার সফরসঙ্গী চার নারী ক্রিড়াবিদ
ছবি: সংগৃহীত

আগামী সোমবার চারদিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার জাতীয় নারী ক্রীড়াবিদ—ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। 

এটিই প্রথম কোনো সরকারপ্রধানের রাষ্ট্রীয় সফরে নারী ক্রীড়াবিদদের দলের অন্তর্ভুক্তি। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে এ সফরে অংশ নিচ্ছেন তারা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ চার ক্রীড়াবিদ। সফরে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তারা বলেন, এ সুযোগ পেয়ে আমরা এবং আমাদের টিমমেটরা ভীষণ আনন্দিত।

নারী ফুটবলাররা জানান, তারা কাতার নারী ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানাতে চান এবং তাদের ক্রীড়া সুবিধা ও পেশাদারী দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে আগ্রহী। অন্যদিকে, ক্রিকেটাররা বলেন, কাতারে ক্রিকেটের জনপ্রিয়তা কম হলেও তারা সেখানে খেলাটির প্রতি আগ্রহ জাগানোর চেষ্টা করবেন। তারা বাংলাদেশের নারী ও পুরুষ ক্রিকেট দলের গল্প তুলে ধরতে একটি প্রেজেন্টেশন নিয়ে যাচ্ছেন।

বৈঠকে চার ক্রীড়াবিদ তাদের জীবনসংগ্রামের গল্প প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন এবং এ সুযোগ দেয়ায় তাকে ধন্যবাদ জানান। প্রফেসর ইউনূস তাদের উৎসাহ দিয়ে বলেন, তোমরা এদেশের স্পোর্টস অ্যাম্বাসেডর। তোমাদের জীবনের সত্যিকারের গল্প তুলে ধরবে। এ সফরে তোমাদের সঙ্গে নিতে পেরে আমিও আনন্দিত। তিনি সফরটি সফল করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এ সফর বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এবং দেশের ক্রীড়াঙ্গনের প্রতিনিধিত্বের একটি বড় সুযোগ।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ