Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৯, ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৩৬, ৩১ ডিসেম্বর ২০২৪

পরীক্ষার জন্য আলামত পাঠানো হচ্ছে বিদেশে

সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত অস্বাভাবিক

সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত অস্বাভাবিক
ফাইল ছবি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের আলামত স্বাভাবিক নয়, পরীক্ষার জন্য কিছু আলামত পাঠানো হচ্ছে বিদেশে— এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়, যার প্রধান নাসিমুল গনি। তিনি জানান, অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হবে। যদিও গত সোমবার প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল, তবে তা একদিন পিছিয়ে মঙ্গলবার জমা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

গত ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুন লাগে। এর কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৯টি ইউনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। প্রায় ৫ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে পুরোপুরি আগুন নিভতে আরও ৫ ঘণ্টা সময় লেগেছিল।

সবার দেশ/এওয়াই
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ