Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০০, ৫ জানুয়ারি ২০২৫

চাকরি পুনর্বহালের দাবি

সাব ইন্সপেক্টরদের সচিবালয়ে অবস্থান

সাব ইন্সপেক্টরদের সচিবালয়ে অবস্থান
ছবি: সবার দেশ

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা। রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে তারা সচিবালয়ের ৪ নম্বর গেটে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  ৪০তম (ক্যাডেট) ব্যাচের সাব-ইন্সপেক্টরদের ট্রেনিং শেষ হওয়ার আগেই অব্যাহতি দেয়া হয়। মোট ৩২১ জন ক্যাডেটকে বাদ দেয়া হয়। 

অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা বলেন, তাদের কোনো শোকজ নোটিশ ছাড়াই অব্যাহতি দেয়া হয়েছে। তাদের মতে, শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। এর পক্ষে কোনো প্রমাণও দেখানো হয়নি। তারা দাবি করেন, ক্লাস ও খাবারের বিশৃঙ্খলা যে অজুহাতে তাদের বাদ দেয়া হয়েছে, তা কোনোভাবে যুক্তিসঙ্গত নয়। যারা দায়িত্বে ছিলেন, তারাও জানিয়েছেন যে, সেদিন কোনো অনিয়ম হয়নি। 

এ অবস্থান কর্মসূচির অংশ হিসেবে তারা শুধু চাকরি পুনর্বহালই নয়, সারদায় তাদের ব্যাচের যে প্রশিক্ষণরত সদস্যরা রয়েছেন, তাদের চাকরি পুনর্বহাল করে তাদেরও পোস্টিং দেয়ার দাবি জানিয়েছেন। তারা আরও জানান, বেতন ছাড়াই দীর্ঘদিন ট্রেনিং করার পর তাদের এমন আচরণ মেনে নেয়া সম্ভব নয়। তাদের দাবি, বৈষম্যর এ পরিস্থিতির সুষ্ঠু বিচার হওয়া উচিত।

তাদের বক্তব্য অনুযায়ী, তারা অন্যায়ভাবে বাদ পড়েছেন এবং এখন তারা তাদের ন্যায্য চাকরি ফিরে পেতে চান।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের