Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৮, ৬ জানুয়ারি ২০২৫

সাদা পোশাকে কাউকে আটক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাদা পোশাকে কাউকে আটক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সবার দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় পরিদর্শন শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ডিবিকে সিভিল ড্রেসে কাউকে আটক করতে নিষেধ করা হয়েছে এবং তাদেরকে নির্ধারিত জ্যাকেট পরতে হবে, আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

তিনি উল্লেখ করেন যে, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। যদি তিনি বা অন্য কেউ বেআইনি নির্দেশনা দেন, সেটি মানা হবে না।

তিনি আরও বলেন, ডিবি কার্যালয়ের অভ্যন্তরে ‘আয়নাঘর’ নামে কিছু নেই। পুকুর পরিষ্কার রাখতে তিনি নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমের প্রশংসা করে বলেন, তারা সত্য প্রকাশ করেন, যা দেশে অপপ্রচার কমাতে সাহায্য করেছে। তিনি আরও বলেন, মিডিয়া যদি তার দুর্নীতি প্রকাশ করে, তবে তার কোনো আপত্তি থাকবে না।

এসআই নিয়োগ নিয়ে তিনি বলেন, পুলিশ একাডেমি থেকে যাদের শৃঙ্খলাভঙ্গের কারণে বাদ দেয়া হয়েছে। তাদের পুনর্বহাল করা হয়নি এবং তারা যদি শৃঙ্খলাবদ্ধ থাকতেন, তবে সঠিক প্রক্রিয়ায় বিষয়টি আইজিপির কাছে জানানো হতো।

লিবিয়াতে আটকে থাকা বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, তারা বাংলাদেশের বড় সম্পদ এবং ভুক্তভোগীরা যদি আসেন, তাদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয়া হবে। 

টেকনাফে অপহরণ এবং মাদক পরিস্থিতি সম্পর্কেও তিনি বলেন, অপহরণকারী চক্রের পাশাপাশি মিয়ানমার থেকে মাদক আসছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে তারা মিয়ানমার সরকারের এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছেন।

ঢাকায় ছিনতাইয়ের ঘটনার প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ