Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪১, ৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৫৪, ৮ জানুয়ারি ২০২৫

গুম ও হত্যায় জড়িত আরও ৯৭ পাসপোর্ট বাতিল

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল

২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে গুম ও হত্যাকান্ডে এবং ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যায় জড়িত থাকায়। এর মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার ভারতে বিতাড়িত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগী ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

তিনি বলেন, গুম ও হত্যাকান্ডে- জড়িত ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যায় জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, এর মধ্যে শেখ হাসিনার নামও রয়েছে। 

শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ সালে তীব্র গণ-আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে জনরোষের ভয়ে ভারতে পালিয়ে যান। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

ইতোমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাকে ভারত থেকে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সরকারের কাছে চিঠি দিয়েছে। তবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

এছাড়া, জুলাই মাসে গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকান্ড এবং গুমের ঘটনায় অভিযুক্ত ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে, যার মধ্যে গুমের সাথে জড়িত ২২ জন এবং হত্যাকান্ডে অভিযুক্ত ৭৫ জন রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ