Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২৫

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে জুমা শেষে বিক্ষোভ

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে জুমা শেষে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছেন ওলামা-মাশায়েখরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণ থেকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তারা বলেন, ইসলামি আদর্শে সন্তানদের গড়ে তুলতে হলে প্রয়োজন ধর্মীয় শিক্ষা, গানের শিক্ষা নয়। বক্তাদের দাবি, গানের মাধ্যমে নৈতিকতা গড়ে ওঠে না, বরং তা শিক্ষার্থীদের বিপথগামী করতে পারে। কোরআন-হাদিসভিত্তিক শিক্ষা প্রদান করলে শিক্ষার্থীরা প্রকৃত নৈতিকতা ও মানবিকতা অর্জন করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সমাবেশে বলেন, গানের শিক্ষক নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ আজ সময়ের দাবি। দেশে ৯২ শতাংশ মানুষ মুসলমান, অথচ শিক্ষা ব্যবস্থায় ফরজে আইন বাস্তবায়িত হয়নি। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি ধর্মীয় শিক্ষক নিয়োগে সরকার গড়িমসি করে, তাহলে আলেম-ওলামা ও সাধারণ মুসলিমদের নিয়ে আমরা আন্দোলনে নামবো, প্রয়োজনে সরকারকে বাধ্য করবো।

এসময় জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, প্রচার সম্পাদক হামিম আব্দুল আজিজ এবং কলরবের প্রশাসনিক পরিচালক মুফতি সাঈদ আহমদসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ