Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৩, ৮ জানুয়ারি ২০২৫

সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেফতার

সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেফতার
ফাইল ছবি

ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতারর করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহিবুল্লাহ গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শফিউল ইসলামের মালিকানাধীন উত্তরা চার নম্বর সেক্টরের ১৩ নম্বর বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

মোহিবুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শফিকুল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

সবার দেশ/কেএম
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ