Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ১ অক্টোবর ২০২৫

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে প্রবাসীরা ভোট দিতে পারবেন: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বিশ্বের যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রবাসীরা এবার ভোট প্রদানের সুযোগ পাবেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে ইসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

সিইসি এ উদ্যোগকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি “ঐতিহাসিক মাইলফলক” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “প্রথমবারের মতো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভোট প্রদানের প্রক্রিয়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনেক সহজ ও কার্যকর করা হচ্ছে। প্রবাস থেকে ভোট দিতে হলে অবশ্যই আপনাকে আউট অব কান্ট্রি ভোটিং-এ রেজিস্ট্রেশন করতে হবে।”

সিইসি জানান, খুব শিগগির ‘পোস্টাল ভোট বিডি’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করার পর সেখানে একটি ইন্সট্রাকশনাল ভিডিও থাকবে, যা প্রতিটি ধাপে আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড, পাসপোর্টের তথ্য এবং প্রবাসে বর্তমান ঠিকানা। অ্যাপের মাধ্যমে ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন সম্পন্ন করার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপর প্রবাসীর ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে এবং ভোট দেওয়ার পর তা নির্ধারিত ঠিকানায় ফেরত পাঠানো যাবে।

তিনি বলেন, আপনি ভোট দেওয়ার পরে শুধু খামটি পোস্ট অফিসে পাঠাবেন। এটি যথাযথ ঠিকানায় পৌঁছে যাবে। বাংলাদেশি প্রবাসীরা যদি ভোট দিতে আগ্রহী হন, তবে অবশ্যই রেজিস্ট্রেশনের সুযোগটি নিতে হবে। আমরা আশা করি আমাদের সকল প্রবাসী ভাইবোনরা এই সুযোগ কাজে লাগাবেন।

সিইসি আরও বলেন, ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে পাওয়া যাবে। এছাড়া ইন্সট্রাকশনাল ভিডিও, বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও আমাদের সরকারি ওয়েবসাইট এবং গণমাধ্যমেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

তিনি এ উদ্যোগকে প্রবাসী ভোটের জন্য একটি প্রথম পদক্ষেপ এবং ঐতিহাসিক সূচনা হিসেবে উল্লেখ করে বলেন, আমরা চাই প্রবাসী ভাইবোনরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। আধুনিক মোবাইল ও তথ্য প্রযুক্তির সহায়তায় ভোটদান প্রক্রিয়াকে সহজলভ্য ও কার্যকর করা হয়েছে। প্রথমবারের মতো নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছে। আসুন একসঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচনে সক্রিয় ভূমিকা পালন করি এবং নিশ্চিত করি বিশ্বের যেখানেই থাকি না কেন, বাংলাদেশের প্রতিটি কণ্ঠস্বর শোনা যাবে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প