Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:১১, ৪ অক্টোবর ২০২৫

সচিবালয়ে বন্ধ হলো একবার ব্যবহার্য প্লাস্টিক

সচিবালয়ে বন্ধ হলো একবার ব্যবহার্য প্লাস্টিক
ছবি: সংগৃহীত

রোববার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাব বিবেচনা করে সরকার এ পদক্ষেপ নিয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে যদি কেউ পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক নিয়ে প্রবেশ করতে চায়, তা ব্যবহার করা রোধ করা হবে। এসবের পরিবর্তে কাগজের বা পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ প্রদান করা হবে। সচেতনতার জন্য সচিবালয়ের বিভিন্ন জায়গায় সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিম নিয়মিত নজর রাখছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় সব মন্ত্রণালয়কে সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। সভা-সেমিনারেও একবার ব্যবহার্য প্লাস্টিকের বোতল, কাপ, প্লেট ও চামচ ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে পাটজাত, কাপড় বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করতে হবে।

অফিস কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিকল্প সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন ও মনিটরিং কমিটি গঠন করা হবে। সরকারের পক্ষ থেকে সবাইকে সচিবালয়কে এসইউপি মুক্ত রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ