Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ১১ জানুয়ারি ২০২৫

ফ্যাসিস্টরা জয়ী হলে বিপ্লবীরা ‘দুর্বৃত্ত’ হতো: প্রেস সচিব

চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা

চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যদি ফ্যাসিস্ট শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো। আর তখন ন্যারেটিভ হতো যে, কিছু ‘দুর্বৃত্ত’ দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করেছে। শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে কারা কী ভূমিকা রেখেছে, তা আমরা আরও ভালোভাবে বিশ্লেষণ করবো। তাই সবাইকে নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ ডায়েরিতে লিখে রাখতে হবে।

জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রেস সচিব বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব। অথচ অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। শাসকদের কাছে বার্তা দিয়েছিলো এ মর্মে যে, আন্দোলনকারীদের দমন করা উচিত।

আওয়ামী লীগের আমলে বিশ্বের ইতিহাসের মধ্যে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে, এমন মন্তব্য করে তিনি বলেন, চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেয়া হতো।

শফিকুল আলম আরও বলেন, বিদেশে টাকা পাচারকারীরা এখনও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফও বক্তব্য রাখেন। তিনি বলেন, আজকে যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায়, তাহলে সেটি হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ