Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৩, ১৩ জানুয়ারি ২০২৫

যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনারকে ড. ইউনূস 

বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান

বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই বিষয়টি উত্থাপন করেন।

এছাড়া, গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজে যোগ দিতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের প্রবেশের সুযোগ নিশ্চিত করার জন্যও প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার কাছে আহ্বান জানান। 

হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান জানিয়ে দেন যে, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে এ বিষয়ে বৈঠক করেছে। আগামীকালও একই বিষয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। 

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন যে, মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের পরবর্তী দলটির কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করবে, যা অক্টোবর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর আলোচিত হয়েছিল।

অধ্যাপক ইউনূস ২০২৫ সালে মালয়েশিয়াকে আসিয়ান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। বাংলাদেশকে আসিয়ান সেক্টোরাল ডায়ালগ পার্টনার এবং পরবর্তীতে পূর্ণ সদস্য হওয়ার জন্য সমর্থন দেয়ার আহ্বান জানান তিনি। 

এছাড়া, বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগ বাড়ানো এবং কারখানা স্থানান্তরের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে, বাংলাদেশে যুবশক্তিকে কাজে লাগানোর জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ