Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ২১ জানুয়ারি ২০২৬

এক ঘণ্টায় জামিনে মুক্তির সুযোগ

আট জেলায় চালু হলো ই-বেইলবন্ড

আট জেলায় চালু হলো ই-বেইলবন্ড
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটসহ দেশের আট জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড সেবার উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

আইন মন্ত্রণালয় সূত্র জানায়, ই-বেইলবন্ড চালুর ফলে জামিনপ্রাপ্ত একজন বন্দিকে খুব দ্রুত মুক্তি দেয়া সম্ভব হবে। অনলাইনে জামিননামা সম্পন্ন হওয়ায় এখন এক ঘণ্টার মধ্যেই আসামিকে কারাগার থেকে মুক্ত করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আগে একজন আসামিকে জামিন পেতে হলে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে সময় নষ্টের পাশাপাশি অর্থ ব্যয় ও চরম ভোগান্তির শিকার হতে হতো বিচারপ্রার্থীদের। অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যেত। ই-বেইলবন্ড চালুর ফলে পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে এবং কে কখন সই করলেন তার ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকবে। ফলে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া বিলম্ব করার সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, এ ব্যবস্থা স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা বাড়াতে সহায়ক হবে।

উল্লেখ্য, বিচার ব্যবস্থা আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ কমানোর লক্ষ্যে প্রচলিত কাগজভিত্তিক বেইলবন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-বেইলবন্ড চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতে, এ যুগান্তকারী উদ্যোগের ফলে বিচারপ্রার্থী, কারা প্রশাসন, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে।

এর আগে প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম শুরু হয় এবং বর্তমানে তা সফলভাবে পরিচালিত হচ্ছে। আজ থেকে দ্বিতীয় ধাপে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর—এ আট জেলায় ডিজিটাল জামিননামা কার্যক্রম চালু হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার