Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:২০, ২৯ জানুয়ারি ২০২৬

৭ ব্যবসায়ী ও শীর্ষ কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

৭ ব্যবসায়ী ও শীর্ষ কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে চলমান মামলার আসামি হিসেবে তালিকাভুক্ত সাতজন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এ আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ।

আদালত সূত্রে বুধবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করা হয়।

বিদেশ গমনে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন: লিজেন্ড হোল্ডিংসের প্রোপ্রাইটর সৈয়দ মোহাম্মদ আবদুল হাই, এম কামাল হোসেন, মোহাম্মদ জহিরুল হক, মো. বজলুর রশিদ খান, সফিউর রহমান, কমোডিটি ইন্সপেকশন সার্ভিসেস (বিডি) লিমিটেডের পরিচালক খন্দকার রবিউল হক এবং রয়েল ইনসপেকশন ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আলহাজ শেখ সাজেদ আলী।

দুদকের আবেদনে বলা হয়, তদন্ত ও বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা জরুরি। এতে তারা যেনো তদন্তে বাধা সৃষ্টি বা আত্মগোপন করতে না পারে তা নিশ্চিত করা হবে।

দুদকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তদন্ত চলাকালীন ভবিষ্যতে প্রয়োজন হলে অন্য কোনো আসামির বিদেশ গমনও রোধ করার আবেদন তদন্তকারী কর্মকর্তা আদালতে করতে পারবেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ