Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ০২:৩০, ৩০ জানুয়ারি ২০২৬

দীর্ঘ আইনি লড়াই শেষে টেংরাটিলা বিস্ফোরণ মামলায় জয়

নাইকো থেকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

নাইকো থেকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশকের আইনি লড়াই শেষে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় আন্তর্জাতিক আদালতে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংস্থা আইসিএসআইডি (ICSID) কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ বাংলাদেশকে দিতে নির্দেশ দিয়েছে। 

পেট্রোবাংলা চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, বিস্ফোরণে পুড়ে যাওয়া গ্যাসের ক্ষতির জন্য প্রায় ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশসহ অন্যান্য ক্ষতির জন্য আরও প্রায় ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। 

টেংরাটিলা গ্যাসক্ষেত্রটি সুনামগঞ্জের ছাতকে অবস্থিত। ২০০৩ সালে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য গ্যাসক্ষেত্রটি নাইকোর কাছে হস্তান্তর করা হয়। তবে খননকাজ শুরুর পর ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন পরপর দুটি বড় বিস্ফোরণ ঘটে। এতে বিপুল পরিমাণ গ্যাস পুড়ে নষ্ট হয় এবং আশপাশের পরিবেশ ও স্থাপনার বড় ধরনের ক্ষতি হয়। 

তদন্তে উঠে আসে, আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থতা ও অপারেশনাল অবহেলার কারণে বিস্ফোরণ ঘটেছে। এ কারণে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাইকোকে সরাসরি দায়ী করে। 

বিস্ফোরণের পর বাংলাদেশ প্রথমে স্থানীয় আদালতে মামলা করে এবং নাইকোর সম্পদ জব্দ ও চুক্তি বাতিলের নির্দেশও আসে। পরে বিষয়টি আন্তর্জাতিক সালিশে গড়ায়। দীর্ঘ শুনানি শেষে এবার ক্ষতিপূরণ আদায়ের চূড়ান্ত নির্দেশনা এলো। 

এ রায়ের মাধ্যমে বাংলাদেশ আইনি লড়াইয়ে বড় সাফল্য পেলেও, সরকারের পক্ষ থেকে এখন ক্ষতিপূরণের অর্থ আদায়ে পরবর্তী আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব