Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ

আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন জানিয়েছে, আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনও ধরনের জনসভা, মিছিল বা শোভাযাত্রা অনুষ্ঠিত করা যাবে না।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে নির্বাচনী প্রচার শেষ করতে হয়। সে হিসাবে মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে চার দিনের জন্য মিছিল-সভা নিষিদ্ধ থাকবে।

ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। এ সময়সীমার মধ্যে নির্বাচনী এলাকায় কোনও ধরনের প্রচারণা, জনসভা বা শোভাযাত্রা করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষের ৪৮ ঘণ্টা পরে এ বিধিনিষেধ কার্যকর থাকবে। নির্বাচনী শান্তি ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ নিয়মকে কড়াভাবে বাস্তবায়ন করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান